Popular Posts

ইরান–আমেরিকা সংঘাতের প্রভাব আকাশপথে, জ্বালানি সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া

বঙ্গ Live কলকাতা desk: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থামার কোনও লক্ষণ নেই। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে Iran বনাম Israel–United States সংঘাতের জেরে একাধিক আন্তর্জাতিক রুটে শতাধিক বিমান বাতিল করতে হয়েছে। এরই প্রভাব পড়তে শুরু করেছে বিমান ভাড়ায়।
জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় এবার টিকিটে অতিরিক্ত সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে Air India এবং Air India Express। পাশাপাশি আন্তর্জাতিক রুটে ভাড়া বৃদ্ধির কথাও জানিয়েছে সংস্থা।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে সব অন্তর্দেশীয় বিমানের টিকিটে ৩৯৯ টাকা করে জ্বালানি সারচার্জ নেওয়া হবে। এই বাড়তি চার্জ ধাপে ধাপে কার্যকর করা হবে।


কোন রুটে কত সারচার্জ?
দেশীয় ফ্লাইট: ৩৯৯ টাকা অতিরিক্ত
সার্ক দেশগামী ফ্লাইট: প্রায় ৩৯৯ টাকা
পশ্চিম এশিয়াগামী ফ্লাইট: প্রায় ৯০০ টাকা
দক্ষিণ-পূর্ব এশিয়া: ৩,৫০০ টাকা থেকে বেড়ে প্রায় ৫,৫০০ টাকা
আফ্রিকা রুট: ৮,০০০ টাকার বেশি জ্বালানি সারচার্জ
এছাড়া দ্বিতীয় দফায় ১৮ মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াগামী ফ্লাইটেও সারচার্জ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। তৃতীয় ধাপে হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়াগামী বিমানে কবে থেকে বাড়তি চার্জ কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।


মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে Strait of Hormuz দিয়ে জ্বালানি পরিবহণে বড়সড় প্রভাব পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে। তারই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিমান পরিষেবায়।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিমান ভাড়া আরও বাড়তে পারে। এতে সাধারণ যাত্রীদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *