Popular Posts

প্রার্থী তালিকার পর ট্রোলের জবাব গায়িকা ইমন চট্টোপাধ্যায়ের

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল—রাজনীতিতে পা রাখতে পারেন ইমন। বিশেষ করে ‘উন্নয়নের পাঁচালী’ গাওয়ার পর থেকে তাঁকে ঘিরে জল্পনা আরও জোরদার হয়। তবে মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর স্পষ্ট হয়ে যায়, বিনোদন জগতের পরিচিত মুখদের মধ্যেই আস্থা রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রেক্ষিতেই নিজের অবস্থান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইমন। তাঁর রসিক ভঙ্গির বার্তাই এখন ভাইরাল।
তিনি লেখেন—
“বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন—উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা… কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন! এবার করজোড়ে অনুরোধ—আমাকে এবার নিজের পায়ে দাঁড়াতে দিন।”
ইমনের এই পোস্টে যেমন রয়েছে কৌতুক, তেমনই রয়েছে স্পষ্ট বার্তা—রাজনীতিতে নয়, তিনি আপাতত নিজের সংগীতজীবন নিয়েই থাকতে চান।
উল্লেখ্য, এর আগেও এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। এমনকি ‘উন্নয়নের পাঁচালী’ গাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়ে সাময়িকভাবে প্ল্যাটফর্ম ছাড়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুরোধে ফেরেন তিনি।
সব মিলিয়ে, ইমনের এই পোস্টে যেন স্পষ্ট—গানের মঞ্চই তাঁর আসল জায়গা, রাজনৈতিক মঞ্চে ওঠার কোনও তাড়াহুড়ো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *