Popular Posts

ষাটোর্ধ্ব বয়সে ফের প্রেমের রঙে ফিরতে চলেছেন Shah Rukh Khan

শ্রেয়া সেনগুপ্ত মুম্বাই:টানা অ্যাকশন ঘরানার ছবির পর এবার তিনি নাকি ফিরে যেতে চাইছেন নিজের সবচেয়ে সফল ও জনপ্রিয় জঁর—রোম্যান্সে। ‘কিং’ ছবির কাজ শেষ হলেই বড় বাজেটের এক প্রেমের ছবিতে হাত দিতে পারেন বলিউড বাদশা—এমনটাই জোর গুঞ্জন মুম্বাইয়ে।
শোনা যাচ্ছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ। পরিচালনায় থাকতে পারেন Farah Khan। ফলে অনেকেই ইতিমধ্যেই জল্পনা শুরু করেছেন—এটি কি তবে Main Hoon Na-এর সিক্যুয়েল হতে চলেছে?
গত কয়েক বছরে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো অ্যাকশন ছবিতে ব্যস্ত ছিলেন শাহরুখ। কিন্তু দর্শকের কাছে তাঁর আসল পরিচয়—রোম্যান্টিক হিরো। দীর্ঘদিন পর সেই চেনা আবেগে ফিরতে চলেছেন তিনি। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই হঠাৎ বদলের পিছনে রয়েছে বাস্তব কারণও। ঘনিষ্ঠ মহলের দাবি, চিকিৎসকদের পরামর্শেই আপাতত অ্যাকশন দৃশ্য থেকে কিছুটা দূরে থাকতে চাইছেন অভিনেতা। তাই তুলনায় কম শারীরিক চাপের রোম্যান্টিক ঘরানার ছবির দিকেই ঝুঁকছেন তিনি।
সব কিছু পরিকল্পনা মতো এগোলে, জুন মাসের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা পেতে পারেন অনুরাগীরা। আবার বড় পর্দায় ‘কিং অব রোম্যান্স’-কে সেই পুরনো ছন্দে দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *