1
1
বঙ্গ Live কলকাতা Desk
শুধু বলিউড নয়, বিশ্বজুড়েই দাপট দেখাচ্ছে Ranveer Singh অভিনীত Dhurandhar: The Revenge। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। প্রথম দিনেই ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে বহু বড় ছবির রেকর্ডকে টেক্কা দিয়েছে এই অ্যাকশন ড্রামা। দু’দিনে বিশ্বজুড়ে ছবির মোট ব্যবসা পৌঁছে গিয়েছে ৩৩৩ কোটিতে।
ছবির এই অভাবনীয় সাফল্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। দক্ষিণী সুপারস্টার Allu Arjun, Ram Charan থেকে শুরু করে পরিচালক S. S. Rajamouli— একাধিক তারকা প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই সাফল্যের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি বিষয়— নীরব রয়েছেন অভিনেতার স্ত্রী Deepika Padukone।
ছবির মুক্তি থেকে শুরু করে প্রথম সাফল্য উদযাপনের সময় পর্যন্ত কোথাও প্রকাশ্যে স্বামীর ছবিকে সমর্থন বা অভিনন্দন জানাতে দেখা যায়নি দীপিকাকে। বরং মুক্তির পরের দিনই মুম্বইয়ে সেতারবাদক Rishab Rikhiram Sharma-র কনসার্টে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা জল্পনা ও কটাক্ষ।
অনুরাগীদের একাংশ প্রশ্ন তুলছেন— স্বামীর এত বড় সাফল্যে কেন নীরব ‘পদ্মাবতী’? উল্লেখ্য, ছবির প্রথম পর্ব মুক্তির সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় স্বামীর পোস্ট শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দীপিকা। ফলে এবার তাঁর নীরবতা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল।
অনেকদিন পর বড়সড় সাফল্য পেলেন রণবীর। দর্শক ও সহকর্মীদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকের মতে, এই ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই মন্দা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াল তাঁর কেরিয়ার। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে দক্ষিণী ছবির দাপটে খানিকটা পিছিয়ে পড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকেও ফের আলোচনায় এনেছে এই সাফল্য।
প্রথম দিনের আয়ের নিরিখে Dhurandhar: The Revenge টেক্কা দিয়েছে Pushpa 2: The Rule, RRR, Baahubali 2: The Conclusion এবং KGF: Chapter 2-এর মতো ব্লকবাস্টারকেও।
তবে এত বড় জয়ের মাঝেও স্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় উঠলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি Ranveer Singh। অভিনেতা আপাতত ব্যস্ত তাঁর ছবির সাফল্য উপভোগ