1
1
বঙ্গ Live কলকাতা desk:পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সঙ্কটে পড়েছে পাকিস্তান। ইরানের উপর আমেরিকা ও ইজ়রায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে তেহরানের বিধিনিষেধের ফলে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি আমদানিনির্ভর পাকিস্তানের অর্থনীতিতে।

এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। সোমবার ইসলামাবাদ জানায়, আগামী ১৫ দিনের জন্য দেশের সব স্কুল সম্পূর্ণ বন্ধ থাকবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চালু করা হবে অনলাইন ক্লাস।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, সরকারি দফতরগুলিতেও আনা হয়েছে পরিবর্তন। সপ্তাহে পাঁচ দিনের বদলে চার দিন খোলা থাকবে সরকারি অফিস। পাশাপাশি, যে দিন দফতর খোলা থাকবে, সেই দিনও অন্তত ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করবেন বলে জানিয়েছে সরকার।

তবে সরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সপ্তাহে ছ’দিন খোলা থাকবে সেগুলি।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতি এবং তেলের দামের উর্ধ্বগতির জেরেই এই কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকারের আশা, এই ব্যবস্থা জ্বালানি খরচ কিছুটা হলেও কমাতে সাহায্য