Popular Posts

রাজনৈতিক আক্রমণ যতই বাড়াও, কেন্দ্রীয় বাহিনী নামাও— বাংলার মাটিতে আবারও ফুটবেই জোড়া ফুল

নিজস্ব প্রতিনিধি কলকাতা:ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর ঢল। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পথে হাঁটছে কেন্দ্র। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের আগেই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাতে এই বিপুল সংখ্যক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ১ মার্চ রাজ্যে প্রবেশ করবে প্রথম দফার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরপর ১০ মার্চ আসবে বাকি ২৪০ কোম্পানি বাহিনী। ভোটের আগে এরিয়া ডমিনেশন, নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা, ইভিএম সেন্টার, স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণের দায়িত্বেই এই বাহিনী মোতায়েন করা হবে।
নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বাহিনী মোতায়েনের পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন-এর নির্দেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রক-এর মাধ্যমে।
তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে বাংলায় বারবার কেন্দ্রীয় বাহিনী পাঠানো কোনও নতুন ঘটনা নয়। বিরোধীদের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে বাংলার মাটিতে বারবার পরাজয়ের মুখে পড়েই প্রশাসনিক চাপ বাড়িয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে ভয় ও বিভ্রান্তির রাজনীতি করাই তাদের চিরাচরিত কৌশল।


তৃণমূল শিবিরের বক্তব্য,
“কত বাহিনী নামানো হবে, তা মানুষ ঠিক করে না—ভোট দেয় মানুষ। আর বাংলার মানুষ বারবার দেখিয়ে দিয়েছে, বাইরের চক্রান্ত নয়, বাংলার মাটিতে জয় পায় বাংলারই শক্তি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগেও কেন্দ্রীয় বাহিনী এসেছে, ভবিষ্যতেও আসবে। কিন্তু শেষ কথা বলবে ব্যালট। আর সেই ব্যালটেই বারবার রায় দিয়েছে বাংলা—ভয় নয়, উন্নয়ন; ষড়যন্ত্র নয়, জনসমর্থন।
ভোট যতই এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে—
কেন্দ্রীয় বাহিনীর ছায়া থাকলেও, বাংলার রাজনীতির রঙ শেষ পর্যন্ত নির্ধারিত হবে জনগণের রায়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *