Popular Posts

“SIR নথির নিষ্পত্তিতে গতি আনতে বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার” — জরুরি বৈঠকের পর বড় বার্তা

সুমিত দে, কলকাতা:SIR নথির চূড়ান্ত নিষ্পত্তি ও তথ্য যাচাই প্রক্রিয়ায় গতি আনতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার আনা হচ্ছে। হাইকোর্টে জরুরি বৈঠকের পর এমনটাই জানালেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত।
তিনি বলেন, “ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার আসছেন।”
অন্যদিকে, হাইকোর্টে বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত কাজে মোট ৫৩০ জন জুডিশিয়াল অফিসার থাকবেন। বর্তমানে ২৭০ জন অফিসার ইতিমধ্যেই কাজ করছেন। এছাড়াও তিনি জানান, ১ তারিখের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে।
সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল—প্রয়োজনে SIR নথির নিষ্পত্তির জন্য অন্য রাজ্য থেকেও জুডিশিয়াল অফিসার আনতে হবে। সেই নির্দেশ মেনেই এবার ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে অফিসার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার আসতে পারেন।
প্রতিদিন ধাপে ধাপে বৈঠকের মাধ্যমে পর্যালোচনা চলছে। আজকের বৈঠকেই চূড়ান্তভাবে ঠিক হয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে অতিরিক্ত ২০০ জন অফিসার যুক্ত হবেন।
লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাইয়ের ক্ষেত্রে রাজ্যে প্রায় ৭ হাজার ইআরও (Electoral Registration Officer)-র প্রয়োজন ছিল। বর্তমানে ২৭৩ জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, এবং মোট সংখ্যা ৫৩০–৫৩২ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে স্পষ্ট, বাইরে থেকেও অতিরিক্ত অফিসার আনার প্রয়োজন দেখা দিয়েছে।
প্রথম থেকেই সিইও দফতর জানিয়েছিল, প্রতিটি বিধানসভা কেন্দ্রে জুডিশিয়াল অফিসার রাখার পরিকল্পনা রয়েছে। তবে এত বড় সংখ্যায় একযোগে অফিসার দেওয়া সম্ভব না হওয়ায় ধাপে ধাপে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত যা তথ্য মিলেছে, তাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে প্রায় ২০০ জন জুডিশিয়াল অফিসার পশ্চিমবঙ্গে এসে SIR সংক্রান্ত কাজে যুক্ত হতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *