Popular Posts

ঘরে ফেরার স্বস্তি: কলকাতা বিমানবন্দরে ইয়ালিনি-রাজকে জড়িয়ে আবেগে ভাসলেন শুভশ্রী

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা: মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ, দিনভর সাইরেনের আতঙ্ক—সেই অস্থির সময় পেরিয়ে অবশেষে নিজের ঘরে ফেরা। স্বামী ও দুই সন্তানের সঙ্গে দেখা হতেই আবেগে ভাসলেন অভিনেত্রী Subhashree Ganguly। শুক্রবার সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল Netaji Subhas Chandra Bose International Airport। ছেলে Yuvaan Chakraborty-কে নিয়ে অবশেষে কলকাতায় ফিরলেন তিনি।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে Dubai-তে আটকে পড়েছিলেন শুভশ্রী ও ইউভান। বিষয়টি প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর স্বামী, বিধায়ক ও পরিচালক Raj Chakraborty। বহু অনিশ্চয়তার পর শুক্রবার সকালে মুম্বই হয়ে দেশে ফেরেন তাঁরা, বিকেলে পৌঁছন কলকাতায়।


বিমানবন্দরে স্ত্রী ও ছেলেকে নিতে অপেক্ষা করছিলেন রাজ। দীর্ঘদিন পর তাঁদের সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। কোলে ছোট মেয়ে Yalini Chakraborty-কে নিয়ে প্রায় ছুটে যান রাজ। মেয়েকে কোলে নিয়েই শুভশ্রীকে জড়িয়ে ধরেন তিনি। সেই আবেগঘন মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে ফেরার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন শুভশ্রী। বুধবার গভীর রাতে তাঁর ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই উড়ান বাতিল হয়ে যায়। ফলে সমস্যায় পড়তে হয় তাঁকে। পরে নতুন করে বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী শুক্রবার ভোরের বিমানে দুবাই থেকে রওনা দেন শুভশ্রী ও ইউভান।


যুদ্ধ পরিস্থিতি কাছ থেকে কেমন দেখলেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, এখনই সেই অভিজ্ঞতা বিস্তারিত ভাবে বলা সম্ভব নয়। তবে পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেন, “যাঁরা আমার কথা শুনতে পাচ্ছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আর উদ্বেগই আমাকে ও আমার পরিবারকে শক্তি দিয়েছে। সেই সাহস নিয়েই আমরা ওখানে দাঁড়িয়ে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত ঘরে ফিরতে পেরেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *