Popular Posts

মালদায় জনসমর্থনে উচ্ছ্বসিত অভিষেক, বিজেপিকে তীব্র আক্রমণ

শ্রেয়া সেনগুপ্ত, মালদা
মালদা জেলার মানিকচক, গাজোল, রাতুয়া ও মালতিপুরে শনিবার একাধিক জনসভা ও রোড শো করে বিপুল জনসমর্থনের দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। জনসভাগুলিতে সাধারণ মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও সমর্থনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।


অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
“আজ মালদা জেলার মানিকচক, গাজোল, রাতুয়া ও মালতিপুরের জনসভাগুলিতে আমার মা, ভাইবোনদের যে ভালোবাসা, আশীর্বাদ ও সমর্থন পেয়েছি, তা আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে।”
তিনি জানান, মালদা কলেজ মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত আয়োজিত রোড শোতেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁকে উৎসাহিত করেছে। রাস্তায় পায়ে পা মিলিয়ে যাঁরা তাঁর সঙ্গে হেঁটেছেন তাঁদের সকলকে তিনি কুর্নিশ জানান।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, মানুষের আশীর্বাদ, বিশ্বাস ও সমর্থন নিয়েই তৃণমূল কংগ্রেস স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে।


এই সভা থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বাংলার সম্প্রীতির মাটিতে দিল্লির বহিরাগত ও বাংলা-বিরোধী শক্তির কোনো স্থান নেই। তাঁর অভিযোগ, স্বৈরাচারী বিজেপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছে এবং বিভাজনের রাজনীতি করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তবে বাংলার মানুষ এই চক্রান্ত বুঝে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
অভিষেকের কথায়,
“যারা বাংলার সংস্কৃতিকে অপমান করে, তাদের ক্ষমা করা হবে না। যারা গণতন্ত্রকে পদদলিত করে, তাদেরও ক্ষমা করা হবে না।”


আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি মানিকচক কেন্দ্রের প্রার্থী কবিতা মণ্ডল, গাজোলের প্রসেনজিৎ দাস, রাতুয়ার সমর মুখার্জী এবং মালতিপুরের আব্দুর রহিম বক্সী-সহ তৃণমূলের সমস্ত প্রার্থীদের জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
ভাষণের শেষে তিনি বলেন, বাংলার গৌরব ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *