Popular Posts

বাইক ভাঙচুর, ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

শ্রেয়া সেনগুপ্ত বাঁকুড়া
এবার বাঁকুড়ার কোতুলপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। অভিযোগ, যমুনা গ্রামে একাধিক বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করা হয়েছে, এমনকি এক গর্ভবতী মহিলাকেও ভয় দেখানো হয়। পাশাপাশি এলাকায় বাইক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। মহিলাদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।


গ্রামের বাসিন্দা আসপিয়া বিবি জানিয়েছেন, “বাইরে কী হয়েছে আমরা জানি না। হঠাৎই বাড়ির উঠোনে ঢুকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হামলা চালায়। প্রতিবাদ করায় মহিলাদের মারধর করা হয়।”
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন কোতুলপুরের তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী বেছে বেছে সংখ্যালঘু অধ্যুষিত বুথে বেশি সক্রিয়তা দেখাচ্ছে। তাঁর দাবি, “জাতি তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটছে।”


পুরো ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *