Popular Posts

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন Swapna Barman

শ্রেয়া সেনগুপ্ত, জলপাইগুড়ি:
রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের মধ্যেই নজর কেড়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা তারকা অ্যাথলিট Swapna Barman বৃহস্পতিবার সকালেই পরিবারের সঙ্গে ভোট দেন। ভোটদানের পরই তিনি নিজের কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন শুরু করেন।
এতদিন সাধারণ ভোটার হিসেবে ভোট দিলেও এবার প্রথমবার প্রার্থী হিসেবে ভোট দেওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “খুবই ভালো লাগছে প্রার্থী হিসেবে ভোট দিয়ে। সকলের কাছে অনুরোধ, আপনারাও শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ভোট দেওয়া আমাদের অধিকার, আমাদের কর্তব্য। তাই পরিবারের সকলকে নিয়ে এসে ভোট দিয়েছি।” তাঁর সঙ্গে এদিন ছিলেন তাঁর মা-ও, তিনিও সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।


কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগ্রহণ চলছে। তবে রাজনৈতিক উত্তাপের মাঝেও ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখার বার্তা দিয়েছেন Swapna Barman। ভোটদানের পর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনারা যাকে খুশি তাকেই ভোট দিন। মানুষের রায়ই শেষ কথা।”
রাজনীতির উত্তেজনার আবহে তাঁর এই বার্তা সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *