1
1
অভিমন্যু সেনগুপ্ত,আমদাবাদ:২০২৩ সালের ১৯ নভেম্বর—দিনটি এখনও ভুলতে পারেননি ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। সেই দিনই Narendra Modi Stadium-এ একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের।
কিন্তু এবার আবার সেই একই মাঠে বড় লড়াই। ৮ মার্চ আবারও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নামছে ভারত। এবার মঞ্চ ICC Men’s T20 World Cup এবং প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। তাই আগের দুঃস্বপ্ন যেন আর ফিরে না আসে, সে জন্য বাড়তি সতর্ক ভারতীয় দল।

ভাগ্য বদলের জন্য হোটেল বদল
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ফাইনালের আগে আমদাবাদে নিজেদের থাকার জায়গা বদল করেছে ভারতীয় দল। এর আগে যে হোটেলে দল ছিল, সেখানে থাকার পরেই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছিল ভারত—
২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল
চলতি টি–২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ
এই কারণেই এবার নতুন হোটেলে উঠেছে টিম ইন্ডিয়া, যাতে ‘লাক ফ্যাক্টর’ বদলানো যায়।

সাজঘরও বদলাতে পারে ভারত
শুধু হোটেল নয়, বদলাতে পারে সাজঘরও। সাধারণত ঘরের মাঠে খেললে ভারত ‘হোম’ ড্রেসিংরুম ব্যবহার করে। কিন্তু জানা যাচ্ছে, এবার ফাইনালে ‘হোম’ সাজঘরের বদলে ‘অ্যাওয়ে’ ড্রেসিংরুমে থাকতে পারে দল।
কুসংস্কার নয়, সতর্কতা
এই বিশ্বকাপ জুড়েই দল নানা বিষয়ে বাড়তি সতর্কতা নিয়েছে।
ম্যাচের আগে ক্রিকেটারদের পুজো করতে দেখা গেছে
দলের এক স্টাফ সদস্য নিয়মিত প্রার্থনা করছেন
সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণের সময় অনুশীলনও বন্ধ রাখা হয়েছিল
সব মিলিয়ে লক্ষ্য একটাই—ঘরের মাঠে আর যেন হৃদয়ভঙ্গ না হয়।
রেকর্ডের সামনে ভারত
এই ম্যাচ জিততে পারলে ভারত তৃতীয়বার টি–২০ বিশ্বকাপ জয়ের নজির গড়তে পারে। তাই আমদাবাদের মাঠে এবার ইতিহাস লেখার অপেক্ষায় কোটি কোটি ভারতীয় সমর্থক