Popular Posts

জমজমাট শচীন-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট ও রাজনীতির তারকারা

শ্রেয়া সেনগুপ্ত, কলকাতা:৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে নতুন ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন তেন্ডুলকর। বিয়ের আগে মুম্বইয়ে বসেছিল জমজমাট প্রাক-বিবাহ অনুষ্ঠান। দোলের দিনেই অনুষ্ঠিত হয় অর্জুন ও সানিয়ার সঙ্গীত অনুষ্ঠান, যেখানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা।
সঙ্গীত অনুষ্ঠানে পাত্র অর্জুন তেন্ডুলকরকে দেখা যায় সোনালি কাজ করা শেরওয়ানিতে। কনে সানিয়া পরেছিলেন বেইজ রঙের সিকুইন বসানো লহেঙ্গা। অর্জুনের বাবা Sachin Tendulkar-ও সোনালি কাজ করা শেরওয়ানির সঙ্গে সবুজ কুর্তা পরেছিলেন। মা Anjali Tendulkar পরেছিলেন কালো রঙের উপর সোনালি কাজ করা লহেঙ্গা। তবে সবার নজর কেড়েছেন অর্জুনের দিদি Sara Tendulkar। লাল-হলুদ লহেঙ্গায় তাকে অনন্য সুন্দর দেখাচ্ছিল।
অনুষ্ঠানে ক্রিকেট জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। সেখানে দেখা যায় Harbhajan Singh ও তার স্ত্রী Geeta Basra-কে। এছাড়াও ছিলেন Zaheer Khan ও তার স্ত্রী Sagarika Ghatge, Irfan Pathan এবং রাজনীতির দিক থেকে উপস্থিত ছিলেন Raj Thackeray।
এই প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল Mukesh Ambani ও Nita Ambani-র বিলাসবহুল জামনগরের বাসভবনে।
জানা গেছে, ২০২৫ সালের অগস্ট মাসেই অর্জুন ও সানিয়ার বাগদান সম্পন্ন হয়। আসন্ন বিয়ের অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি Droupadi Murmu, প্রধানমন্ত্রী Narendra Modi এবং লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ক্রিকেটের মাঠেও ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করছেন অর্জুন তেন্ডুলকর। বাঁহাতি পেসার এবং লোয়ার-অর্ডার ব্যাটার হিসেবে তিনি ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *