Popular Posts

“ছয় মাস দলে জায়গা পাননি, কিন্তু প্রতিভা হারায় না” — সঞ্জুর ইনিংসে মুগ্ধ সৌরভ

সুমিত দে, কলকাতা:ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তনের অনন্য নজির গড়লেন সঞ্জু স্যামসন। আর তাঁর সেই রাজকীয় ইনিংস দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক Sourav Ganguly। রবিবার ইডেন গার্ডেন্সে সঞ্জুর দুরন্ত ব্যাটিংয়ের সাক্ষী ছিলেন সৌরভ নিজেই।
সোমবার সিআইআই (CII)-এর এক বৈঠকে সঞ্জু স্যামসনের পারফরম্যান্স নিয়ে মুখ খুলে তাঁকে ‘বিরাট সার্টিফিকেট’ দেন মহারাজ। সৌরভ বলেন,
“গত ছয় মাস ধরে দলে জায়গা পায়নি Sanju Samson। কিন্তু প্রতিদিন ২২ গজে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে গিয়েছে। কোয়ার্টারফাইনালে ৯৭ রানের ইনিংস খেলে সে পুরো দেশকে দেখিয়ে দিল—প্রতিভা কখনও হারিয়ে যায় না।”


তিনি আরও বলেন, মিডিয়ার একাংশ বারবার সঞ্জুকে ব্যর্থ বা দলের অযোগ্য বলে সমালোচনা করেছিল। তবে একটি ইনিংসেই সব সমালোচনার জবাব দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।
সৌরভের কথায়, “সঠিক মুহূর্তে একজন ক্রিকেটারের মানসিক দৃঢ়তা কীভাবে তার প্রকৃত প্রতিভাকে সামনে আনে, সঞ্জুর ইনিংস তারই উদাহরণ।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটের কোয়ার্টারফাইনাল ম্যাচে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ভারতকে ৫ উইকেটের জয় এনে দেন সঞ্জু। তাঁর এই ইনিংসেই ভারত পৌঁছে যায় সেমিফাইনালে। পাশাপাশি টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান তাড়ার ক্ষেত্রে Virat Kohli-র একটি রেকর্ডও ছাপিয়ে যান তিনি।


এই জয় শুধু একটি ম্যাচের সাফল্য নয়, দীর্ঘদিন সুযোগ না পাওয়া এক ক্রিকেটারের আত্মপ্রমাণের গল্পও বটে।
ম্যাচ শেষে Sourav Ganguly ও Jay Shah কালীঘাট মন্দিরে যান পুজো দিতে। সোমবার সকালে শহর ছাড়েন জয় শাহ ও টিম ইন্ডিয়ার সদস্যরা। বিমানবন্দরে এক ফ্রেমে দেখা যায় Hardik Pandya-কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *