Popular Posts

জিতবে ‘বাংলা মা’—প্রকাশিত তৃণমূলের নতুন প্রচার সঙ্গীত

শ্রেয়া সেনগুপ্ত কলকাতা:
বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়েই প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের নতুন প্রচার সঙ্গীত। রবিবার দলের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এই রণসঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই আহ্বানের গান— ‘যে লড়ছে সবার ডাকে, সে-ই জেতাবে বাংলা মাকে’।
গানের কথায় উঠে এসেছে এক জোরালো বার্তা— বাংলার ডাকে মাথা উঁচু করে লড়তে জানেন একজনই, আর তিনিই জেতাবেন বাংলা মাকে। সেই বিশ্বাস ও সংকল্পের বার্তাই তুলে ধরা হয়েছে এই নতুন প্রচার সঙ্গীতে। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, এই বার্তা ও সংকল্পকে সঙ্গে নিয়ে ময়দানে নেমে প্রতিটি পদক্ষেপকে সফল করে তুলতে।


রবিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশের পর থেকেই গানটি ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে দলের নেতা-কর্মীদের মধ্যে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে এই রণসঙ্গীত। বাড়ছে ভিউ, শেয়ার এবং কমেন্টের সংখ্যা।
সাধারণত Mamata Banerjee-র উন্নয়নমূলক কাজ এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক লড়াইকে সামনে রেখেই তৈরি করা হয় দলের প্রচার সঙ্গীত। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে প্রকাশ পেয়েছে জনপ্রিয় একাধিক গান ও ক্যাম্পেইন সঙ্গীত। এর মধ্যে রয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’, ‘উন্নয়ন’ এবং ‘বাংলা নিজের মেয়েকেই চায়’-এর মতো প্রচার গান।
এবার সেই ধারাবাহিকতায় প্রকাশ পেল নতুন গান— ‘যে লড়ছে সবার আগে, সে-ই জেতাবে বাংলা মাকে’। দলের আশা, আসন্ন নির্বাচনের প্রচারে এই গানও জনপ্রিয়তার শিখরে পৌঁছবে এবং কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *