Popular Posts

ভোটারদের আশ্বস্ত করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, হেলমেট ব্যবহারে সচেতনতার বার্তাও

সুমিত দে,পশ্চিম মেদিনীপুর: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার Papia Sultana।
সম্প্রতি এক জনসংযোগমূলক কর্মসূচিতে তিনি ভোটারদের নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আশ্বাস দেন। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এদিন শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত বার্তাই নয়, পথ নিরাপত্তা নিয়েও সাধারণ মানুষকে সচেতন করেন পুলিশ সুপার। হেলমেট ছাড়া বাইক চালকদের উদ্দেশে তিনি হেলমেট ব্যবহার করার পরামর্শ দেন এবং দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান।


স্থানীয়দের মতে, তাঁর কথাবার্তা ও আচরণে ছিল এক আন্তরিকতার ছোঁয়া। প্রশাসনিক কঠোরতার বদলে তিনি যেন পরিবারের একজন সদস্যের মতো করে মানুষকে বোঝানোর চেষ্টা করেন, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগ নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও জোরদার করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *